‘২৬-এ চোর সরকারকে উপড়াবে বিজেপি : শুভেন্দু 

0
151
ছবি সৌজন্যে :ফেসবুক
২০২৬-এ বিধানসভা নির্বাচনে পিসি-ভাইপোর এই চোরের সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ করবে বিজেপি। সায়েন্স সিটি অডিটরিয়াম থেকে তৃণমূলের বিরুদ্ধে এভাবেই সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পাশাপাশি পশ্চমবঙ্গের মাটি থেকে উৎখাত করার এই লড়াইয়ে সিপিএম-এর থেকে সাবধান থাকতেও কর্মী-সমর্থকদের সাবধান করে শুভেন্দু বলেছেন, সিপিএম-এর থেকে সাবধান থাকতে হবে। সংখ্যালঘুদের মিছিলে হাঁটায়, মিছিলে বলে ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ, টুকড়ে টুকড়ে গ্য়াং, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে ওরা, অপারেশন সিঁদুরের বিরধিতা করে, পাকিস্তানের জলবন্ধ কেন প্রশ্ন তোলে, নরেন্দ্র মোদীজি জবাব দাও বলে। এদের থেকে সতর্ক থাকতে হবে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-কে জেতাতে হলে সংগঠন মজবুত করতে হবে, বিজেপি সমর্থক হিসেবে সংখ্যাগুরুদের সংযুক্তিকরণ ঘটাতে হবে এবং সঙ্কল্পপত্রকে সামনে রেখে এগোতে হবে, অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতি পালন করতে হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।