
বিজেপিতে একটা নয়, ৬৫টা শুভেন্দু অধিকারী রয়েছে। সাসপেনশন ইস্যুতে এভাবেই আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে সাসপেন্ড করায় বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্ব বয়কট করেন বিজেপি বিধায়করা।
তাঁদের অভিযোগ নিয়মবহির্ভূতভাবে সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন বিধানসভায় ঢুকে বিজেপির ৬৫জন বিধায়ক বুঝিয়ে দেবেন বিজেপিতে একটা শুভেন্দু অধিকারী নেই, ৬৫টা শুভেন্দু রয়েছে। বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলার অভিযোগ উঠেছিল সেনার বিরুদ্ধে। এব্যাপারে নিজের ভাষণে সেনার ভূমিকা নিয়ে সমালোচনা করতে গিয়ে বাংলাদেশে পাক সেনার অভ্যুথানের প্রসঙ্গ টেনেছিলেন ব্রাত্য বসু।
তারই পাল্টা জবাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এরপরেই সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে।
