গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata এসআইআর-র ধাক্কায় মমতা বেসামাল’, খোঁচা শুভেন্দুর

    এসআইআর-র ধাক্কায় মমতা বেসামাল’, খোঁচা শুভেন্দুর

    0
    101
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর নিয়ে নিজেই বেসামাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিএলএ এবং বিএলএ-২দের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক-কে এইভাবেই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
    রাজ্যের বিরোধী দলনেতার স্পষ্ট দাবি, এসআইআর নিয়ে প্রথম থেকেই মিথ্যাচার করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ-কে এনআরসি-র সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এখনও তাই করছিলেন। কিন্তু মানুষ সব বুঝে গেছে। কেউই আর তাঁর মিথ্যাচারে গুরুত্ব দিচ্ছে না। বিরোধী দলনেতা দাবি করেছেন, এটা প্রমাণ হয়ে গেছে যে নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে এসআইআরের কাজ করছে। আর এটাই আসল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় পাওয়া, খোঁচা তাঁর।
    এদিকে বারবার অমিত শাহকে নিশানা করার প্রসঙ্গে মমতা-কে কটাক্ষ করে শুভেন্দুর সংযোজন, ‘উনি আরিজ আফতাবকে রেখে রাজ্যের মানুষকে ঠকিয়েছিলেন। উনি রাজীব সিনহার মত অফিসারকে রাজ্য নির্বাচন কমিশনার অফিসে বসিয়ে যা করেছিলেন এখন সেটা করতে পারছেন না, তাই অমিত শাহকে আক্রমণ করছেন।