মৃত-ভুয়ো ভোটাররা তৃণমূলের ভোটব্যাঙ্ক : শুভেন্দু 

0
117
ছবি সৌজন্যে :ফেসবুক
মৃত এবং ভুয়ো ভোটারদের কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আর এসআইআর হলে এদের নামই ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাই শাসক শিবিরের মাথাব্যাথা, যন্ত্রণা বাড়ছে।
সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, তৃণমূলের ভেঙে পড়ার কারণ পরিষ্কার। মৃত ভোটার। এ জন্যই আতঙ্কে ঘুম হচ্ছে না। প্ল্যান বি, প্ল্যান সি বানাতে হচ্ছে। বিজেপি বিধায়কের সাফ কথা – বিকেলবেলা ক্যামেরা অন করে হোক কী অফ করে, সকালের পোশাক বদল করে বিকেলে আরও একটা পোশাক পরে ভোট দেওয়া হয়। মাঝে মাঝে ক্যামেরায় দাঁড়ি কাটার ফোম মেরেও ভোটদান চলে।
কোনও বুথে তো ডবল ভোটও দেওয়া হয়। এসআইআর হলে এই সব কাণ্ড আর করা যাবে না, তাই ঘুম উড়েছে তৃণমূলের।