
অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তকে উপেক্ষিত করে কেন মনোজ পন্থকে মুখ্যসচিব করা হল। বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি এই দুই বাঙালি অফিসারের তুলনায় জুনিয়র। শুভেন্দু অধিকারীর আরও প্রশ্ন কেন পশ্চিমবঙ্গের সবচেয়ে সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়কে উপেক্ষা করে ভিন রাজ্য থেকে আসা তাঁর জুনিয়র রাজীব কুমারকে ডিজিপি পদে বসানো হয়েছে। যোগ্য-দক্ষ বাঙালি অফিসার থাকতেও তাদের উপেক্ষা করে। বাইরের লোকদের খোঁজা হয় যাঁরা তৃণমূলের কথায় উঠবে, বসবে। তখন কোথায় যায় বাঙালি অস্মিতা। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তৃণমূল পথে নামার আগেই বাঙালি অস্মিতা নিয়ে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বাঙালিদের কথা ভাবলে কেন কীর্তি আজাদদের সংসদে পাঠানো হয়েছে। তিনি কি বাংলা বলতে পারেন।
আক্রমণ করেছেন সুকান্ত মজুমদারও। তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লেই বাঙালি বাঙালি মন্ত্র জপে।
