
তৃণমূল বাংলা ভাষা আন্দোলনের নামে রাজ্যে যে নতুন নাটক মঞ্চস্থ করছে, তা আসলে পশ্চিমবঙ্গের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য কে সম্পুর্ণ ভাবে ধ্বংস করে দেওয়ার এক প্রচেষ্টায় পরিণত হচ্ছে। এক্স পোস্টে ভিডিও দিয়ে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার দাবি, তৃণমূলের এই নাটকের মুখ্য ভূমিকায় যারা অবতীর্ণ হচ্ছে তাদের কর্মকান্ড সেই রকম ইঙ্গিত করে, তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ভাষা শুনলে বোঝা যাবে না যে তারা কোন ভাষার আন্দোলন সংগঠিত করছে, আরবি না বাংলা? উনি জেহাদ ঘোষণা করছেন ! বাংলার অভিধানে জেহাদ শব্দটাই খুঁজে পাওয়া যাবে না। আবার বিধায়ক শ্যামল মণ্ডলের ভাষা শুনলে মনে হবে যে ভাষা আন্দোলনের নামে ভাষা সন্ত্রাস চলেছে! ব্যক্তি আক্রমণ ও কু’কথার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন মনে হয়।
গোঘাটের তৃণমূল নেতা নারায়ণ পাঁজা আবার বাংলা সাহিত্যের মহীরুহ, বাঙালির আত্মা কবিগুরু কে অমৃতলোক থেকে ধরাধামে ২০১১ সালে টেনে নামিয়ে আমাদের জাতীয় সংগীত রচনা করাচ্ছেন। তৃণমুল বাঙালি ও বাংলা ভাষার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যে বাস্তব কে গুলিয়ে দিতে চাইছে। বাস্তব এটাই যে কেউ বাংলায় কথা বললেই বাঙালি এমন নয়, বাংলাদেশী অনুপ্রবেশকারীরা ও বাংলায় কথা বলেন।
