বিজেপি এলে বাবর-হুমায়ুনের নাম থাকবে না: শুভেন্দু

0
115
ছবি সৌজন্যে : নিজস্ব

বিজেপি ক্ষমতায় এলে বাবর-আকবর, হুমায়ুনের নাম লেখা হবে না বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। হুমায়ন কবিরের বাবরি মসজিদের বিরোধিতা করে গঙ্গাসাগরের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন হিন্দুরা মন্দির বানাবে, মুসলমানরা মসজিদ বানানে, শিখরা গুরুদোয়ারা বানাবে এতে আপত্তি থাকার কথা নয়।

জমি থাকলে, টাকা থাকলে করতেই পারেন কিন্তু হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানের শিলান্যাস করছেন। তাতে বাধা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে এক হাজার পুলিশ দিয়ে তাঁকে পাহারা দিয়েছেন।

এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপি ক্ষমতায় এলে এখানে বাবর, আকবরের নাম লিখতে দেবেন না। বাবরের নাম মুছে দেওয়া হবে।