জোর করে স্মার্টমিটার, বিদ্যুতের বিলে সরব শুভেন্দু

0
193
ছবি সৌজন্যে : নিজস্ব
জোর করে স্মার্ট মিটার লাগানোর অভিযোগে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ইলেকট্রিসিটি অ্যাক্টে স্মার্ট মিটার অপশনাল।
তারপরেও বারাসত, রাজারহাট, নিউটাউন, ব্যরাকপুর, পানিহাটি সহ একাধিক জায়গায় জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরে স্মার্ট মিটার বসাতে এলে ঘাড় ধাক্কা দেওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর দাবি এই একটা এজেন্সি তৃণমূলকে কাটমানি দিয়ে এই কাজ করছে। তিনি আরও বলেছেন কলকাতার এমন অনেক জায়গা রয়েছে যেখানে হুকিংয়ে চুলে। কিন্তু ওই এলাকায় পুলিশের ঢোকার ক্ষমতা নেই। অথচ নিম্নবিত্ত, মধ্য নিম্নবিত্ত মানুষের ওপর বিদ্যুতের বিলের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। যেখানে তৃণমূল ক্ষমতায় আসার সময় ২০১১-য় ডেমোস্টিক মিটারে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ছিল ১টাকা ৮০ পয়সা।
এখন তা বেড়ে সিইএসসি-র হয়েছে ৮ টাকা এবং ডব্লউবিএসইবি-র প্রায় ৭ টাকা। দাম বেড়েছে কমার্সিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। এর বিরুদ্ধে বিধানসভায় সরব হবেন বলেও জানিয়েছেন।