মহাকুম্ভে পুণ্যস্নান শুভেন্দু-র

0
134
ছবি সৌজন্যে : এক্স
মহাকুম্ভকে মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলায় তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিধানসভায় বিক্ষোভ থেকে রাজ্যপালের কাছে নালিশ কিছুই বাদ দেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতির মধ্যে শুক্রবার মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরেছেন তিনি। আগেই মহাকুম্ভে পণ্যস্নান সেরেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।
এবার তালিকায় জুড়েছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন ১৪৪ বছর পরে মাহেন্দ্রক্ষণে আসা এই পুণ্য মহাকুম্ভের মাহাত্ম্য সুবিশাল। মহাকুম্ভ শুধুাত্র ধর্মীয় উৎসব নয়, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক মহামিলন ক্ষেত্র। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করার সৌভাগ্য লাভ করেছেন তিনি। যা তাঁর জীবনের অনন্য উপলব্ধি। যা ভাষায় বর্ণনা করা অসম্ভব।