
পহেলগাঁওকাণ্ডের মধ্যে বারুইপুরে কাশ্মীরি জঙ্গি লুকিয়ে থাকার শুভেন্দু অধিকারীর দাবি ওড়ালো পুলিশ। সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পরে সাংবাদিকদের সামনে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন তিনি জানতে পেরেছেন বারুইপুরে ২ জন কাশ্মীরি জঙ্গি লুকিয়ে রয়েছে।
এদের সঙ্গে আলকায়দার যোগ থাকতে পারে। তিনি আরও বলেছেন যে আবাসনে তাঁরা থাকতেন সেখানকার বাসিন্দারাই তাঁকে ছবি পাঠিয়েছিলেন। এমনকি আবাসনের ছাদে সন্দেহজনক ডিস লাগিয়েছিলেন। এদিকে শুভেন্দু অধিকারীর পোস্টের পর নড়েচড়ে বসে বারুইপুর জেলা পুলিশ। যদিও বারুইপুর জেলা পুলিশ সুপারের দাবি তারা তদন্ত করে জানতে পারেন মধ্যপ্রদেশের ওই দম্পতি ব্যবসার কাজে কয়েকদিন ধরে বারুইপুরে রয়েছে। এরা কেউই কাশ্মীরের বাসিন্দা নন। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। দম্পতির থেকে পাওয়া তথ্য মিলিয়ে দেখে সন্দেহজনক কিছু মেলেনি। শুধু তাই নয় ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য আবাসনের ছাদে ডিস বসিয়েছিলেন। কিন্তু সকাল থেকে একটি ভুয়ো পোস্ট ঘিরে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
এমন ভুল তথ্য যাঁরা সামাজিক মাধ্যমে পোস্ট করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বলেছেন পুলিশ সুপার।








