
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জমানায় কোনও মহিলা, বাড়ির মা-বোনেরা সুরক্ষিত নয়। নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতার মন্তব্য, পশ্চিমবঙ্গে প্রচুর ধর্ষক-গুন্ডারাজ বেড়ে গিয়েছে, আর তারজন্য মা দুর্গার ত্রিশূল ও মা কালীর খড়গ-র প্রয়োজন। যা দিয়ে ধর্ষকদের শাস্তি দেওয়া যাবে। শুভেন্দুর মন্তব্য, অভয়া থেকে দুর্গাপুর মেডিক্যাল কলেজ রাজ্যের কোনও প্রান্তে মহিলারা সুরক্ষিত নয়।
তৃণমূলের দুষ্কৃতীরা, গুন্ডারা রাজ্যকে শেষ করে রেখে দিয়েছে, আর তাতে মদত দিচ্ছে মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসন।
