যুদ্ধ- উন্মাদনা বিরোধী গণমিছিল, সরব শুভেন্দু

0
142
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারত-পাক সংঘাতের আবহে দেশের বাহিনীর তরফে যখন প্রত্যাঘাত করা হচ্ছে, তখনই কিছুজন বিচ্ছিন্ন স্বঘোষিত বুদ্ধিজীবী ১২ তারিখ যুদ্ধ- উন্মাদনা বিরোধী গণমিছিল সংগঠিত করছে বলে শোনা যাচ্ছে।
এক্স পোস্টে এমনই বিবৃতি জারি করে তাঁদের কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আরও দাবি, উক্ত সংগঠকদের উচিত বেলুড় মঠের সাধারণ সম্পাদক; স্বামী সুবীরানন্দ মহারাজ জীর এই বার্তাটি শোনা ও ওনার কথার অর্থ উপলব্ধি করা। এই যুদ্ধ নয়, শান্তি চাই! ব্রিগেড ভুলে গেছে ভারতবর্ষ কখনো কারোর ওপর প্রথমে আঘাত হানে না, কিন্ত প্রতিরক্ষার অধিকার ভারতের রয়েছে। ভারতের পবিত্র ভূমি নেতাজি সুভাষ চন্দ্র বসু সহ অনেক বীর বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের জন্ম দিয়েছেন যাঁরা মাতৃভূমির স্বার্থে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছিলেন।
এই তাত্ত্বিক আঁতেল কুল সবসময়ই আত্মরক্ষার অধিকারের বিরুদ্ধে সোচ্চার হয়, কিন্তু যখন ভারত আক্রান্ত হয় তখন মুখে কুলুপ এঁটে বসে থাকে।