
আমি নয়, আমাদের সরকার হবে পশ্চিমবঙ্গে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর স্লোগানকে সামনে এনে বাংলার মানুষের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে বলেছেন ভয় আউট, ভরসা ইন।
একইসঙ্গে তিনি বলেছেন ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করবে বিজেপি সরকার। তিনি আরও বলেছেন বিজেপি সরকার কম কথা বলবে, বেশি কাজ করবে। পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্নপূরণে নিরলসভাবে কাজ করবে নতুন সরকার। বলেছেন শুভেন্দু অধিকারী। দলীয় নেতাদের বড় আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।
বলেছেন এত বছর ধরে যার যা স্বপ্ন, সব পূরণ করার জন্য কাজ করবে বিজেপি সরকার। নরেন্দ্র মোদী, অমিত শাহ-র নেতৃত্বে উন্নয়নের কাজ হবে।







