বিনীত গোয়েলের মেডেল ফেরানোর দাবিতে চিঠি শুভেন্দুর

0
160
Subvendus letter demanding the return of Vineet Goels medal
Subvendus letter demanding the return of Vineet Goels medal
সম্মানের যোগ্য নন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে এমনই দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দুর বক্তব্য, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল আর জি কর কাণ্ডের তদন্তে সিপি বিনীত গোয়েলের ভূমিকা নিন্দনীয় এবং লজ্জাজনক। তথ্যপ্রমাণ লোপাট এবং হাসপাতালে হামলার ঘটনায় সিপি-র ভূমিকায় প্রশ্ন রয়েছে। তাঁর রাজনৈতিক প্রভুর স্বার্থে তদন্তে অন্তর্ঘাতের চেষ্টা করেছেন সিপি। এই সম্মানের যোগ্য নন তিনি। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  শাহের হস্তক্ষেপও চেয়েছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে এখনও পথে সাধারণ মানুষ। পুলিশ এবং প্রশাসনের ভূমিকা একের পর এক প্রশ্ন উঠে আসছে।