গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs ‘পরিকল্পিত খুন’, চন্দ্রনাথ হত‍্যাকাণ্ডে শুভেন্দু

    ‘পরিকল্পিত খুন’, চন্দ্রনাথ হত‍্যাকাণ্ডে শুভেন্দু

    0
    22
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বেশ কয়েক দিন ধরে রেকি করে পরিকল্পনামাফিক ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ-কে। বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে মধ্যমগ্রামের হাসপাতাল থেকে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
    তিনি জানিয়েছেন, মৃতের পরিবারের ও আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেবে দল। শুভেন্দু জানিয়েছেন, এই খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। তবে তা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চান না তিনি। রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের সঙ্গে তাঁর কথা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তথ্য পাওয়া গিয়েছে। শুভেন্দুর দাবি, সঠিক তদন্তের স্বার্থেই ফুটেজের বিষয়ে কোনও তথ্য চাওয়া হয়নি পুলিশের কাছ থেকে।
    তিনি আরও জানিয়েছেন, তদন্তের জন্য পুলিশের উপরেই ভরসা রাখা হচ্ছে। দোষীরা দ্রুত ধরা পড়বে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আইন হাতে তুলে না নেওয়ার জন্য দলের কর্মী ও সমর্থকদের প্রতি আবেদন জানিয়েছেন শুভেন্দু।