অসম-বিহারের মত এরাজ্যে ভোট পরিচালনা নয়, কমিশনকে শুভেন্দু

0
120
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে গেলে যেখানে মার খেতে হয়, গাড়ি ভাঙচুর করা হয়। সেই রাজ্যে অসম, বিহারের মত ভোট পরিচালনা না করার জন্য নির্বাচন কমিশনকে আবেদন করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা ছিল প্রধানমন্ত্রী। সেখানে যোগ দিতে যাওয়ার পথে কোচবিহারে বিভিন্ন জায়গায় হামলার মুখে পড়তে হয় বিজেপি কর্মীদের। অন্তত ২২ জন বিজেপি কর্মী সমর্থকরা আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। একইসঙ্গে ২১-র বিধানসভা, ২০২৩-র পঞ্চায়েত, ২০২৪-র লোকসভা নির্বাচন পরবর্তী হিংসার কথা উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।
মালদা, মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এরপরেও এরাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করা অনুচিত।