
ভাতায় কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন এভাবে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে টাকা দেওয়া অর্থনৈতিক অপরাধ।
২০১১-য় ক্ষমতায় আসার পর থেকেই এই ধরণের বেআইনি কাজ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম আদালত এটাকে আটকেছে। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে এভাবে বিভিন্ন জায়গায় টাকা বিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও দিচ্ছেন। স্টেট গর্ভমেন্টের বন্ড বিক্রি করার টাকা এভাবে দেওয়া যায় না।
শুভেন্দু অধিকারীর খোঁচা যদি ভাতা দিতেই হয়, তাহলে ২০১৬-র গ্রুপ সি, ডি পরীক্ষায় যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিলেন তাদের সবাইকে ভাতা দিক রাজ্য সরকার।





