
ওটিপি শেয়ার করতে বিএলও-দের অসহ্য চাপ দিচ্ছেন জেলাশাসকরা। অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন বিএলওদের বদলি, সাসপেনশন থেকে বেতন কাটার হুমকি দিচ্ছেন জেলাশাসকরা।
তাঁর আরও অভিযোগ একাধিক জেলায় তৃণমূলের নির্বাচনী এজেন্টের মত কাজ করছেন জেলাশাসকরা। এমনকি জেলাশাসককে বা তৃণমূল নিয়ন্ত্রিত ডেটা এন্ট্রি অপরেটারদের ওটিপি শেয়ার করতে চাপ দেওয়া হচ্ছে। এসআইআর-র মাধ্যমে ভোটার তালিকা যখন নিভল করার চেষ্টা করছে কমিশন। তখন এসআইআর প্রক্রিয়া গুলিয়ে দিতেই এই চাপ দেওয়া হচ্ছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন এটা শুধু সিস্টেমেটিক রিগিং নয়, দিনের আলোয় গণতন্ত্রকে হত্যার সামিল।
