ছেলের থেকে মা ছোট ১১ বছরের, শুভেন্দুর ‘রঙ্গ’ তোপ

0
68
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ছেলের থেকে ১১ বছরের ছোট মা। উত্তর ২৪ পরগনার বনগাঁর রামনগর গ্রাম পঞ্চায়েতের ভোটাল লিস্টের ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন আর কত রঙ্গ দেখবে বঙ্গ।

তাঁর অভিযোগ রামনগর গ্রাম পঞ্চায়েতের ২৬৪ নম্বর বুথের ভোটার আব্দুল মজিদ শেখ নতুন ভোটার তালিকা অনুযায়ী বয়স ৭৬ বছর। অথচ ২০০২-র ভোটার লিস্টে আব্দুল মজিদের নাম নেই। পাশাপাশি তিনি যাকে মা হিসেবে চিহ্নিত করেছেন গোসাবার বাসিন্দা ৫৫ নম্বর বুথের ভোটার যছিমন শেখকে। নতুন ভোটার তালিকায় তার বয়স ৬৫ বছর। ফলে ৭৬ বছরের ছেলের মায়ের বয়স ৬৫ বছর।

অর্থাৎ ছেলে মায়ের থেকে ১১ বছরের বড়। রাজ্যের বিরোধী দলনেতা দাবি ওই ব্যক্তির ৩ ছেলেও নাকি এই মহিলাকেই ঠাকুমা সাজিয়ে এসআইআর ফর্ম জমা দিয়েছেন। তাঁর কটাক্ষ এমন নির্দশন বাংলা ছাড়া কোথাও পাওয়া যাবে না। অভিযোগ প্রমাণিত হলে এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।