
দিল্লি থেকে ঝাঁটা গেছে, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে। তমলুকের জনসভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করে এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর আরও মন্তব্য, আর যদি পুলিশ দিয়ে, র্যাগিং করে তৃণমূল এদিক ওদিক করে জিতে যায়, তাহলে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই রকমই এখানেও দশা হবে। বিরোধী দলনেতা বলেছেন, তৃণমূলের দুর্নীতিবাজ সরকার বিধানসভায় বিরোধী দলনেতাকে বাইরে রেখে দু’খানা অবৈধ বিল পাশ করিয়েছে। পাশ করানো হয়েছে শিল্প বিল। মমতা বন্দ্যোপাধ্যায় ২ কোটি ১৫ লক্ষ বেকার তৈরি করেছেন। পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি চলছে। তাঁর বক্তব্য, প্রয়াগরাজে ৬৬ কোটি মানুষ গেছেন। পুণ্যস্নান করেছেন।
আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মৃত্যুকুম্ভ। মহাকুম্ভের পুণ্যস্নানে ভয় পেয়েছে তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনেও এককাট্টা হয়ে এই সরকারকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।
