গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Birbhum অনুব্রত-র বোলপুরেই নারী সম্মান যাত্রা, গ্রেফতারের দাবিতে হুঙ্কার

    অনুব্রত-র বোলপুরেই নারী সম্মান যাত্রা, গ্রেফতারের দাবিতে হুঙ্কার

    0
    355
    ছবি সৌজন্যে : নিজস্ব

     

    আইসি-র মা-স্ত্রীকে অশ্রাব্যভাষায় গালিগালাজ হমকির প্রতিবাদে এবার অনুব্রত মণ্ডলের গড় বোলপুরেই নারী সম্মান যাত্রা করল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওই মিছিলে অংশ নিয়েছিলেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থক।
    বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত এই মিছিল থেকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবি উঠেছে। মিছিল থেকেই শুভেন্দু অধিকারী বলেছেন এই জনতার গর্জন প্রমাণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল যা বলেছেন তা আইসি বোলপুরের মা-স্ত্রী শুধু নয়, রাজ্যের মহিলাদের মর্যাদায় আঘাত লেগেছে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবি তুলে শুভেন্দু অধিকারীর গর্জন ওঁকে ৬ বছর জেলে রাখতে হবে। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে আড়াল করছেন। তাঁর উত্তর মানুষ দিয়েছেন।
    শুধু বোলপুরের মিছিলে জনসমুদ্র হয়েছে। আবার ১৯ তারিখ আসবেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবেন।