
ভবানীপুর বিধানসভা এলাকায় রামনবমীর মিছিলে যোগ দিয়েছেন আসন্ন নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
সেই মিছিল থেকে শুভেন্দু জানিয়েছেন গোটা বাংলা রামরাজ্য চাইছে। ২৬ মার্চ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছে। ভবানীপুর এলাকায় নিজে গেরুয়া পতাকা হাতে মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। এদিকে ভোটের মুখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নবান্নে বিশেষ বৈঠক করেছেন উচ্চপদস্থ আধিকারিকরা।
যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং স্পর্শকাতর এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
