গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata সিঁড়িতে মাথা ছুঁইয়ে প্রণাম শুভেন্দুর, দিলেন পুজোও

    সিঁড়িতে মাথা ছুঁইয়ে প্রণাম শুভেন্দুর, দিলেন পুজোও

    0
    8
    ছবি সৌজন্যে :ফেসবুক
    সিঁড়িতে মাথা ঠেকিয়ে নতজানু হয়ে প্রণাম করে বিধানসভায় ঢুকেছেন বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তাঁকে স্বাগত জানিয়েছেন প্রোটেম স্পিকার তথা মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপস রায়।
    প্রথামাফিক মুখ্যমন্ত্রীকে বিধানসভা চত্বরে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপরই সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে যান তিনি। সেখানে যথাযোগ্য মর্যাদায় ধুপ-ফুল সহযোগে নিজের হাতে ঘণ্টা বাজিয়ে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে সোশ্যাল মিডিয়ায় এই পুজোর ভিডিয়ো পোস্ট করেন শুভেন্দু অধিকারী। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে ঘণ্টা বাজিয়ে পুজো করছেন মুখ্যমন্ত্রী। পাশে পুরোহিতও রয়েছেন। শঙ্খ বাজছে। মুখ্যমন্ত্রীর কক্ষ থেকে অধিবেশন কক্ষে চলে যান শুভেন্দু অধিকারী। প্রথম বিধায়ক হিসাবে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। সূত্রের খবর, ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পর শপথ নেন রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যেরা। একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকেরা।
    তার পর অন্য বিধায়করাও শপথগ্রহণ করেছেন। বুধবারের পর বৃহস্পতিবারও জয়ী বিধায়কদের শপথগ্রহণ চলবে বিধানসভায়। প্রত্যেককেই শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার।