পশ্চিমবঙ্গে ভোট চুরির বিহার মডেল : শুভেন্দু 

0
168
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
পশ্চিমবঙ্গে ভোট চুরি করার বিহার মডেল, ওখানে আরজেডি এখানে তৃণমূল কংগ্রেস।ভোটার তালিকায় ডবল ডবল নাম, তাই নাম কাটা পড়ার সম্ভাবনায় এত কষ্ট, এত আন্দোলনের নাটক।
ফেসবুক পোস্টে নথি সহকারে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, বিহারের তেজস্বী যাদবের মতো পশ্চিমবঙ্গের ডানকুনি পুরসভার কাউন্সিলর কবিরুল আলমের ভোটার তালিকায় দুটি জায়গায় নাম জ্বলজ্বল করছে।ভোটার তালিকার যে দুই জায়গায় নাম রয়েছে কবিরুল আলমের, ১৯৪/২৯৭ নং বুথ, ক্রমিক নং ১৬৯ এবং ১৯৪/২৯১ নং বুথ, ক্রমিক নং ৯২। শুভেন্দুর দাবি, রাজ্যে তৃণমূলের অপশাসন আর নৈরাজ্য কায়েমের জন্য ভোটার লিস্ট এ কারচুপির পন্থা অবলম্বন করে এসেছে শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বৈতরণী পার করতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় মৃত ভোটার, ভুয়ো ভোটার, বাঙ্গালদেশি আর রোহিঙ্গা ভোটারের ছড়াছড়ি।
রাজ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে এমন সম্ভাবনা সৃষ্টি হতেই মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত।