
অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবিতে সিউড়িতে নারী সম্মান যাত্রা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন আইসি-র মা-স্ত্রীকে অশ্রাব্যভাষায় গালিগালাজ করে পুরো নারী সমাজকে অপমান করেছেন কেষ্ট। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ৯ তারিখ থেকে নারী সম্মান যাত্রী শুরু হয়েছে।
এটা ধারাবাহিকভাবে হবে। তার কারণ অনুব্রত গুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত। এমন কাজের জন্য অনুব্রতকে শাস্তি না। দিয়ে বগলে পুরস্কৃত করা হয়েছে। এবং তাঁকে সাপোর্ট করছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রীরা। এরপরেও রাজ্য সরকারের সিকিউরিটি দিয়ে সুরক্ষা দেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হবেন, ততদিন নারী সম্মান যাত্রা চলবে। এদিকে ফোনে কুকথাকাণ্ডে তদন্তে সহযোগিতা করেছেন অনুব্রত মণ্ডল। জাতীয় মহিলা কমিশনকে দেওয়া দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে জানিয়েছে বীরভূম পুলিশ।
ওই রিপোর্টে বলা হয়েছে এখনও জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি। অভিযোগকারীর ২ টি মোবাইল ফোনের পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। পরীক্ষার রিপোর্ট পেলে তবেই অভিযুক্ত অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন নেওয়া হবে কিনা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বীরভূম পুলিশ।









