গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ফিরহাদের গ্রেফতারির দাবি শুভেন্দুর, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও

    ফিরহাদের গ্রেফতারির দাবি শুভেন্দুর, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও

    0
    59
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন আইএমডি-র অরেঞ্জ ওয়ানিং থাকলেও মুখ্যমন্ত্রী উৎসবে মন্ড ছিলেন।

    সামান্য চাকরিপ্রার্থীদের অ্যাজিটেশন হলে নবান্ন, পুলিশে সাংবাদিক বৈঠকের বন্যা বয়ে যায়। অথচ এতগুলো মানুষ মারা গিয়েছেন তারপরেও সরকার পুলিশের তরফে একটাও প্রেস রিলিজ করেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ক্ষতিপূরণ, গ্রুপ সি পদে চাকরির দেওয়ার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার স্ট্রিট লাইটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তারপরে কোমর জলে ছবি তুলতে নেমেছেন ফিরহাদ হাকিম।

    এত মানুষের মৃত্যুর জন্য মেয়র ফিরহাদ হাকিম, সিপি মনোজ ভমা, সিইএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার গ্রেফতারির দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়ে বলেছেন এর শেষ দেখে ছাড়বেন।