সেবাশ্রমের শিশুদের ‘ফুটবল-জার্সি’ শুভেন্দুর

0
14
ছবি সৌজন্যে : নিজস্ব
ফিফা ফাইনালের আবহে দক্ষিণ কলকাতা সেবাশ্রমের শিশুদের শুভেচ্ছা জানিয়ে বিশেষ চিঠি ও উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শহরের ঐতিহাসিক দক্ষিণ কলিকাতা সেবাশ্রমের ৫৭ জন আবাসিক অনাথ শিশুদের সঙ্গে আনন্দ উদযাপনে সামিল হতে ফুটবল এবং প্রত্যেক শিশুর নিজস্ব নামাঙ্কিত বিশেষ ফ্যান জার্সি উপহার হিসেবে পাঠিয়েছেন। ১৯২৪ সালের ১১ মার্চ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এবং নেতাজী সুভাষচন্দ্র বসুর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শতাব্দী প্রাচীন এক গৌরবময় ঐতিহ্যের ধারক।
নেতাজী সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়র থাকাকালীন এই আশ্রমের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দ করেছিলেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের সাথে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র ও ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাইপো চিত্ততোষ মুখোপাধ্যায়ের নামও নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে।