
স্যালাইনকাণ্ডে ২ চিকিৎসককে সিআইডি জেরার দিনেই স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেফতারের দাবিতে মিছিল করেছেন শুভেন্দু অধিকারী। কাদের শরীরে নিষিদ্ধ স্যালাইন পুশ করা হয়েছে সেই তালিকা দেওয়ারও দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
পাশাপাশি ডাক্তারদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে কলেজ স্কোয়ার থেকে মহম্মদ আলি পার্ক পর্যন্ত মিছিল করে বিজেপি। স্যালাইনকাণ্ডের জেরে অসুস্থ মাম্পি সিংয়ের স্বামীকে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগ এসএসকেএমে ভর্তি গুরুতর অসুস্থ প্রসূতিদের শারীরিক অবস্থা নিয়ে কোনও বুলেটিনও দেওয়া হয় না। রাজ্যপালকে এব্যাপারে তৎপর হতে আবেদন করেছেন তাঁরা। রাজ্যের বিরোধী দলনেত।
প্রশ্ন তুলেছেন ডাক্তারদের যদি গাফিলাতি থাকে তবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন কেন ব্যান করা হল। ওই সংস্থার সঙ্গে তৃণমূলের কী সম্পর্ক রয়েছে তাও তদন্তের আওতায় আনা উচিত বলে সুর গড়িয়েছেন শুভেন্দু অধিকারী।







