
দুর্নীতি, তোলাবাজি, কাটমানি-সহ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্য জুড়ে চালু হয়েছে ডেডিকেটেড টোল-ফ্রি হেল্পলাইন। এই পরিষেবার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সরকারি সূত্রের দাবি, দুর্নীতি, সিন্ডিকেট রাজ, বেআইনি টোল আদায় কিংবা অবৈধ মদের কারবারের মতো অভিযোগ এবার সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারবেন সাধারণ মানুষ। এর জন্য চালু করা হয়েছে পৃথক টোল-ফ্রি নম্বর। অভিযোগ জানানোর নম্বরগুলি হল— কাটমানি : ১৫৫৩৩৪ সিন্ডিকেট ক্রাইম : ১৫৫৩৩৫ বেআইনি রোড ট্যাক্স/টোল আদায় : ১৫৫৩৩৭ বেআইনি মদ সংক্রান্ত অভিযোগ : ১৫৫৩৩৯ রাজ্যের যে কোনও প্রান্ত থেকে এই নম্বরগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে ফোন করে অভিযোগ জানানো যাবে।
সরকারের দাবি, প্রতিটি অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছবে এবং তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
