
উল্টোরথের আগের দিন হুগলির গুপ্তিপাড়ায় শতাব্দী প্রাচীন ভাণ্ডার লুট উৎসবে অংশ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেবকে মাসির বাড়ি থেকে ফিরিয়ে আনতে লক্ষ্মীদেবী যখন অনুচর পাঠিয়ে তাঁর ভান্ডারের খাবার লুট করান, সেই পৌরাণিক ঘটনাকে কেন্দ্র করেই এই ঐতিহ্যবাহী আচারটি পালিত হয়।২৮৬ বছরের ঐতিহ্যবাহী গুপ্তিপাড়া রথযাত্রার বিশেষত্ব হল ভাণ্ডার লুট। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। উল্টোরথের আগের দিন জগন্নাথদেবের মাসির বাড়িতে এই ভান্ডার লুট পালন।
উলটোরথের আগের দিন ঠিক এই কাহিনি মেনেই মন্দিরের দরজা খোলার পর ভক্ত ও লেঠেলরা একযোগে ছুটে গিয়ে মাটির মালসায় থাকা ভোগ লুঠ করেন। এরপর তা প্রসাদ হিসেবে উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হয়।
