
মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলে পশ্চিমবঙ্গে কেন হবে না? রাজ্যে একের পর এক অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি হাওড়া থেকে মোথাবাড়ি, একাধিক জায়গায় আক্রমণের ঘটনা ঘটেছে।
দুটি ক্ষেত্রেই এনআইএ তদন্তের দাবিও তুলেছেন বিরোধী দলনেতা।ইতিমধ্যে মাথাবাড়ির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ওই মামলায় বুধবারের মধ্যে এসপি ও ডিএম-কে অ্য়াকশন টেকেন রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আইনজীবীদের বাইট এসেছে হাইকোর্ট থেকে। এদিকে, এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুদমার।
তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি চলছে, আর যার ফলস্বরূপ সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণ চলছে। তাঁদের বাড়ি-ঘরে ভাঙচুর চালানো হচ্ছে।
