গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home South 24 Pgs কলকাতায় অভিষেকের ২৪ সম্পত্তি, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

    কলকাতায় অভিষেকের ২৪ সম্পত্তি, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

    0
    12
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অভিষেক বন্দ্যেপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তুলে ফলতার সভা থেকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। খোঁচা দিয়ে বলেছেন মাননীয় ভাইপোবাবু সম্পত্তির লিস্টটা কলকাতা পুরসভা থেকে আনিয়েছেন। কলকাতায় ২৪টা সম্পত্তি, আমতলায় প্রাসাদের মত অফিস।

    তিনি আরও বলেছেন ভাইপোর ভয়ে মানুষ ভোট দিতে পারতেন না। পঞ্চায়েত ভোটে নমিনেশন জমা দিতে দেওয়া হয়নি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন পৃথিবীটা গোল কিছুই ভোলেননি। ওই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন। রীতিমত হুঙ্কার দিয়ে বলেছেন কোথায় পুষ্পা। ২১ তারিখ ভোটের আগে ফলতায় কর্মিসভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে। গুন্ডামি আর করতে দেওয়া হবে না। সাদা থান বাড়িতে ফেলে হুমকি আর হবে না।

    কর্মিসভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন ২০২১-এ ভোেট পরবর্তী হিংসায় ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল মানবাধিকার কমিশন। তার মধ্যে ভাইপোর জাহাঙ্গিরও ছিল। এরপরেই হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন ওর ব্যবস্থা তিনিই করবেন।