গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata এসআইআর নিয়ে মিথ্যাচার মুখ্যমন্ত্রীর : শুভেন্দু

    এসআইআর নিয়ে মিথ্যাচার মুখ্যমন্ত্রীর : শুভেন্দু

    0
    63
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জ্ঞানেশ কুমারকে এবার চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
    যেখানে তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া নিয়ে লাগাতার মিথ্যা বলে যাচ্ছেন, ফলত তাঁর দাবি যেন খারিজ করে দেওয়া হয়। তিনি বলেছেন, চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছেন, এসআইআর বন্ধ করে দেওয়ার কথা বলে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ চিঠি যেন খারিজ করে দেওয়া হয়। এসআইআর নিয়ে তাঁর উদ্বেগগুলি সম্পূর্ণ মনগড়া কথা ছাড়া আর কিছুই নয়। শুভেন্দু আরও বলেছেন, আসলে নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া তৃণমূলের নোঙরা রহস্যগুলির উপর আলো ফেলেছে।
    ২০২৬ সাল নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছেন, তার কফিনে পেরেক হল এই এসআইআর, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এটি নিয়ে এত প্যানিক করছেন, ঘাবড়ে গিয়েছেন।