
জেলায় জেলায় সিন্ডিকেট-গরুপাচার বন্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম প্রশাসনিক বৈঠকে জেলাশাসকদের সতর্ক করেছেন শুভেন্দু অধিকারী।
প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী বিধায়কদের সঙ্গে জেলাশাসকদের সমন্বয় রেখে কাজ করার কথা বলেছেন। অবৈধ বালি, কয়লা খাদান বন্ধের নির্দেশ দিয়েছেন। সীমান্তবর্তী জেলাগুলোয় গরুপাচার বন্ধে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে বীরভূমের জেলাশাসককে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে তিনি বলেছেন ১০০ দিনের কাজের টাকা যারা পাচ্ছেন তারা বৈধ কিনা, বিশেষ করে কাজ না করে জব কার্ড দেখিয়ে কেউ টাকা নিচ্ছেন কিনা। ভুয়ো জব কার্ড কত আছে সেব্যাপারে খোঁজখবর নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।






