
ওয়াকফ নিয়ে প্রতিবাদের জেরে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় অশান্তির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায় দক্ষিণ ২৪ পরগনার আমতলায় যখন প্যালেস্তাইনের পতাকা নিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে তখন মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতির ডাকবাংলো, বাসুদেবপুর, ঘোষপাড়া অঞ্চলে বিভিন্ন ধর্মীয়স্থানের ওপর হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে বহু হিন্দু ব্যবসায়ীর দোকানঘর। পুড়িয়ে দেওয়া হয়েছে কোনও কোনও ক্ষেত্রে। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ কয়েকবছর আগে যেভাবে মুর্শিদাবাদ, নদিয়ার বিস্তীর্ণ অংশে পরিকল্পিতভাবে সম্প্রীতি নষ্ট করা হয়েছিল এবারও পরিকল্পিতভাবে তেমনই করার চক্রান্ত চলছে।
এবং সবক্ষেত্রেই তা যাতে সংবাদমাধ্যমে উঠে না আসে তারজন্য সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ইন্টারনেট বন্ধ করা হচ্ছে।








