জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি শুভেন্দুর

0
23
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর ঠিক পরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪ পাতার চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো তুলেছেন সবই ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর দাবি মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়াকে বেলাইন করার চেষ্টা করছেন। ভোটার তালিকায় পচন ধরেছে, ভুল, ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে। বছরের পর বছর ধরে তৃণমূল অনুপ্রবেশকারীদের লালনপালন করেছে। এটা তাঁদের ভোটের ভবিষ্যৎ নষ্ট করছে, তাই মুখ্যমন্ত্রী এমন আচরণ করছেন। পাশাপাশি চিঠিতে এসআইআর নিয়ে নিজের মতামতও দিয়েছেন। জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতে শুভেন্দু অধিকারী দাবি করেছেন অকারণ তাড়াহুড়ো এবং পর্যাপ্ত প্রশিক্ষণের যে অভিযোগ তলেছেন মুখ্যমন্ত্রী তা সম্পূর্ণ ভুল উপস্থাপন করা হয়েছে। সারা দেশে আলোচনা এবং প্রশিক্ষণের পরেই তা চালু হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ৫০ হাজার বিএলও এবং ইআরও কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল বিহারে ফ্যামিলি রেজিস্টারকে বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হলেও পশ্চিমবঙ্গে তা গ্রহণ করা হচ্ছে না।

শুভেন্দু অধিকারীর দাবি রাজ্যভিত্তিক স্তরে নিয়মবিধি বদলানো স্বেচ্ছাচারিতা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতিফলন বলেই ব্যাখ্যা করেছেন। বিশিষ্টদের নোটিস পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা শুভেন্দু অধিকারীর দাবি তৃণমূল এসআইআর-এ ভয় পাচ্ছে। ৫৮ লাখ নাম বাদ গিয়েছে। আরও বাদ যাবে। তাই আতঙ্কে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।