
মহাকুস্তকে মৃত্যুকুস্ত বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার গরিমাকে নষ্ট করেছেন। রাজ্যপালকে অভিযোগ জানিয়ে এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী।
মহাকুম্ভকে মৃত্যুকুস্ত বলেছেন মুখ্যমন্ত্রী এটা বিধানসভার রেকর্ডে রয়েছে। তারপরেও মুখ্যমন্ত্রীর মধ্যে কোনও অনুশোচনা নেই। শুভেন্দু অধিকারী আরও বলেছেন ১৪৪ বছর পর যখন মহাকুম্ভ হবে, তখন জানা যাবে ২০২৫ সালে মহাকুম্ভের সময় পশ্চিমবঙ্গের তদকালীন মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অপমান করেছেন।
এবং সেটা বিধানসভার রেকর্ডে রেখে গিয়েছেন। অবিলম্বে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী।







