
সাফাইকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা কিট স্বচ্ছকবচ-র সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানমঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন পুরসভা ও নগরোন্নয়ন সংস্থার আধিকারিকরা ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত ছিলেন।
যার অধীনে রাজ্যের ৫০ হাজার সাফাই কর্মীর হাতে বিশেষ সুরক্ষা কিট তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পরিচ্ছন্নতাকে একটি সামাজিক কর্তব্য ও নাগরিক চেতনার অঙ্গ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান বিশ্বজুড়ে সমাদৃত।
এই ভাবনারই প্রতিফলন হিসেবে আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতা এবং বিধাননগর পুরসভার যৌথ উদ্যোগে স্বচ্ছতাতে স্বাগত কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।








