
ভোটের মুখে বৃহস্পতিবারই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নতুন কর্মসূচির সূচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তরুণ প্রজন্মকে ডিজিটাল যোদ্ধা কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঠিক একদিন পরেই স্বদেশী সবার ঘরে, স্বদেশী অন্তরে নতুন কর্মসূচির সূচনা করেছে বিজেপি। কর্মসূচির আহ্বায়ক জগন্নাথ সরকার জানিয়েছেন আত্মনির্ভরতা খুব জরুরি বিষয়। তারজন্য আত্মবিশ্বাস জরুরি। আর সেটা তৈরি করতে অতীতকে জানতে হবে, ভবিষ্যতের দিকে এগোতে হবে। ভারতকে ভবিষ্যতে শ্রেষ্ঠ করে তুলতে গেলে হাতিয়ার একটাই স্বদেশী। এই আওয়াজ কোনও বর্জন করার জন্য নয়, বরং দেশে তৈরি, শ্রমিকদের সময়, শ্রম ঘাম রয়েচে, যার সঙ্গে দেশের অর্থনীতি জড়িয়ে রয়েছে। এটাই স্বদেশী। এরমধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস। যা ব্যবহার করে দেশের অর্থনীতিকে মজবুত করার বিষয়ে জোর দিতে হবে। এজন্য প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দলীয় কর্মীদের নিয়ে কর্মসূচির আয়োজন করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর দীন দয়াল উপধ্যায়ের জন্মদিবস থেকে ২৫ ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস পর্যন্ত কর্মসূচি চলবে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে একদিকে যেমন এই কর্মসূচির বিষয়টি বোঝানো হবে, তেমনই প্রচারও চলবে।







