
স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে হোর্ডিং ঘিরে বিতর্ক তুঙ্গে। রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিবেকানন্দের ১৬৪ তম জন্মজয়ন্তী।
উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ির সামনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং ঘিরে তুঙ্গে বিতর্ক। হোর্ডিংয়ের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। অভিযোগ, হোর্ডিংটিতে কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। স্বামীজির কোনও ছবি নেই। অথচ, তাতে লেখা ‘স্বাগতম যুবরাজ’। বিজেপির দাবি, এই ধরনের হোর্ডিং স্বামীজির বাড়ির সামনে বসিয়ে বিবেকানন্দকেই অসম্মান করেছে তৃণমূল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। পাল্টা বিজেপির প্ল্যাকার্ড এবং হোর্ডিং নিয়ে প্রশ্ন তুলেছে তারা। সিমলা স্ট্রিটে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরা।
বিকেলে বিবেকানন্দের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করতে সেখানে যাওয়ার কথা অভিষেকের। তাঁকে স্বাগত জানিয়ে স্বামীজির বাড়ির সামনে বসেছে এই হোর্ডিং।








