গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata স্বামীজির জন্মদিবস : মুখ্যমন্ত্রী ও শুভেন্দুর শ্রদ্ধা

    স্বামীজির জন্মদিবস : মুখ্যমন্ত্রী ও শুভেন্দুর শ্রদ্ধা

    0
    232
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়িতে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মতর্যধূলির ঘাসে ঘাসে। স্বামীজির জন্মস্থান সিমলা স্ট্রিটের বাড়িতে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। হাজার হাজার মানুষ এ দিন ভোর থেকেই জড়ো হয়েছেন সেখানে। স্বামী বিবেকানন্দের জন্মস্থান দেখতে বহু মানুষ এসেছেন। স্বামীজীর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠান পালন হয়েছে।পাড়ার ক্লাব থেকে সরকারি স্কুল সর্বত্রই স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হয়েছে।

    অন্যদিকে, স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে বেলুড় মঠে। প্রতি বছরের হাওড়ার পাশাপাশি রয়েছে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলা থেকে ভক্তদের সমাগম হয়েছে বেলুড় মঠে।