
এসআইআর প্রক্রিয়াকে ভেস্তে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন। আক্রমণ করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় চান ২০২৪-র ভোটার লিস্টে ভোট হোক।
যাঁরা ভোটে যোগ্য নয়, তাদেরকে গায়ের জোরে ঢোকানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। স্বপন দাশগুপ্তর কথায় সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ২০২৪-র ভোটার লিস্ট অনুযায়ী নির্বাচন করা উচিত। কিন্তু সুপ্রিম কোর্ট সেটা মানে নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করেছেন যেকোনও প্রকারে অস্থিরতা তৈরি করে এসআইআর-র প্রক্রিয়া ভেস্তে দেওয়া।
পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তাঁর কথায় বিজেপি ভোটে জিতে আসার কথা বলে না। ওরা বাংলা দখল করতে চায়। বিজেপির জনসমর্থন নেই। তাই এসআইআর নামক একটা বাইপাস প্রক্রিয়ার মাধ্যমে সেই চেষ্টা করছে বিজেপি।
