গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Jalpaiguri ভোটে লড়াইয়ের আগে বাবাকে হারালেন স্বপ্না

    ভোটে লড়াইয়ের আগে বাবাকে হারালেন স্বপ্না

    0
    272
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভোটে লড়াইয়ের আগে ছন্দপতন। রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণের বাবা মারা যাওয়ায় শোকের ছায়া পরিবারে। এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্নার বাবা পঞ্চানন বর্মণ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।

    শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শনিবার ভোরে পিতৃবিয়োগ হয় স্বপ্নার। ভোটের মুখে গত মাসের শেষের দিকে তৃণমূলে যোগ দিয়েছিলেন স্বপ্না বর্মন। তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার তৃণমূল রাজ্যের ২৯১ বিধানসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে।

    রাজগঞ্জ থেকে টিকিট দেওয়া হয় স্বপ্না বর্মণকে। ভোটের প্রচারও শুরু করেছিলেন। তারমধ্যেই এসেছে বাবার মৃত্যুর খবর।