গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Entertainment নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি স্বরা’র

    নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি স্বরা’র

    0
    218
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এমন দাবি জানান স্বরা। এর আগে একাধিকবার প্যালেস্টাইন জনগনের পক্ষে আওয়াজ তুলেছিলেন অভিনেত্রী।

    কিছুদিন আগেই প্যালেস্টাইনের সমর্থনে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে আক্রমণের মুখে পড়েছিলেন স্বরা ভাস্কর।তবুও গাজাবাসীর জন্য আওয়াজ তুলতে পিছপা হননি তিনি।একের পর এক পোস্ট দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।ইংল্যান্ডের রাজনীতিবিদ্‌ ক্লদিয়া ওয়েবে তার একটি পোস্টে লিখেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘণ করার জন্য ইজ়রায়েলই সবচেয়ে বড় হুমকি।অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করা হোক।এই পোস্টও সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বরা ভাস্কর।

    গাজার সমর্থনে এবং ইজরায়েলের এমনই বিপক্ষে অজস্র পোস্ট করেছেন অভিনেত্রী।এর আগে গাজা এবং সমগ্র প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার আয়োজন করা হয়েছিল।