গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশল প্রয়াত 

    সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশল প্রয়াত 

    0
    55
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং মিজোরামের প্রাক্তন রাজ্যপাল স্বরাজ কৌশলের জীবনাবসান। প্রাক্তন বিদেশমন্ত্রী ও দাপুটে বিজেপি নেত্রী সুষমা স্বরাজের স্বামী ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন স্বরাজ।
    বেশ কয়েকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩। বিজেপির দিল্লি শাখার তরফে এক্স হ্যান্ডলে স্বরাজ কৌশলের মৃত্যু সংবাদ জানানো হয়। তাঁর কন্যা বাঁশুরি স্বরাজও বিজেপির সাংসদ। বৃহস্পতিবারই তাঁর বাবার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলেও জানা গিয়েছে দলের সূত্রে।
    দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি সতীশ উপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, মিজোরামের প্রাক্তন রাজ্যপাল এবং প্রবীণ আইনজীবী স্বরাজ কৌশলের আকস্মিক মৃত্যুতে অত্যন্ত দুঃখিত। তিনি সততা, প্রজ্ঞা এবং নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছিলেন।