
এবার আইনি বিচ্ছেদের পথে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস। ২০১৯ সাল থেকেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা রয়েছেন দু’জনে।
চলতি বছরের শুরু থেকেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেই জানান জুঁই। আইনের দ্বারস্থ হয়েছেন স্বরূপ বিশ্বাসও। আগামী ৩-৪ মাসের মধ্যে হয়তো বিবাহবিচ্ছেদ হয়ে যেতে পারে বলেই মনে করছেন তিনি।জুঁই বিশ্বাস দক্ষিণ কলকাতার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বিশ্বাস পরিবারের পুত্রবধূ। স্বরূপ ও জুঁইয়ের দুই কন্যাও রয়েছে। এদিকে, এ বার হুগলির ভদ্রেশ্বর। পুরসভার চেয়ারম্যান-সহ আট জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীর দাবি, জনমতকে মান্যতা দিয়েই তিনি ইস্তফা দিয়েছেন। বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীর হারের দায়ও নিয়েছেন তিনি।
তৃণমূলের একটি সূত্রের বক্তব্য, রাজনৈতিক পালাবদলের পরে অনুদান পেতে সমস্যা হচ্ছিল। এই পরিস্থিতিতে কাউন্সিলরেরা আর কাজ চালাতে চাইছেন না।





