গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata পরমের রগড়ানি পোস্টে সমর্থনে থানায় জেরা স্বস্তিকাকে

    পরমের রগড়ানি পোস্টে সমর্থনে থানায় জেরা স্বস্তিকাকে

    0
    3
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা হতেই গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কেন পরমব্রত চট্টোপাধ্যায়ের রগড়ানি মন্তব্যকে সমর্থন করেছিলেন ১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে সেটাই জানতে চাওয়া হয়েছে বলে খবর।

    অভিনেত্রীর বয়ান রেকর্ডও করা হয়েছে বলে খবর। ২০২১-এ তৃণমলের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় বিশ্ব রগড়ানি দিবস পালন করা হোক বলে পোস্ট করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাতে সমর্থন জানিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন হোক হোক। অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেন দাবি করেছেন ২০২১-র ২রা মে ভোটের ফল ঘোষণা হয়েছিল। এরপর এই পোস্টের পরেই বেলেঘাটায় নৃশংসভাবে খুন হয়ে যান বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এরপর পরেও একের পর এক অন্তত ৫০ জন বিজেপি কর্মী সমর্থক খুন হন এবং নারী নির্যাতনের ঘটনাও ঘটে। আইনজীবীর দাবি এই ধরণের পোস্টে তৃণমূল কর্মীদের একাংশ উৎসাহিত হয়ে গণহত্যা চালিয়েছে।

    উস্কানি দেওয়ার অভিযোগে দুই অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে গড়িয়াহাট থানা। ভারতীয় দণ্ডবিধির দুই ধারায় মামলা দায়ের হয়েছে। যার মধ্যে একটি ধারা জামিন অযোগ্য।