‘আপ’ হারতেই স্বাতীর পোস্টে দ্রৌপদীর বস্ত্রহরণের ছবি

0
648
ছবি সৌজন্যে : এক্স
দিল্লির ভোটে আপ পর্যুদস্ত হতেই সোশ্যাল মিডিয়ায় দ্রৌপদীর বস্ত্রহরণের ছবি পোস্ট করেছেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল।
বিশেষ অর্থবহ সেই ছবি নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনাও।আপ শিবিরে গোড়া থেকেই অরবিন্দ কেজরীওয়ালের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন স্বাতী। কেজরিওয়াল ক্ষমতায় আসার পরেই দিল্লি মহিলা কমিশনের সভাপতি করা হয় তাঁকে। প্রায় ১০ বছর ওই পদে থাকার পর দলের টিকিটে রাজ্যসভার প্রার্থী হন স্বাতী। তবে তার পর থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়তে থাকে তাঁর। এমনকি, আবগারি দুর্নীতিতে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারি পর্বেও তাঁকে সামনে আসতে দেখা যায়নি।এর পর ২০২৪ সালের ১৩ মে। কেজরিওয়ালের প্রাক্তন সচিব বৈভব কুমারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ আনেন স্বাতী। সাংবাদিক বৈঠক করে স্বাতীর যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন আপ নেত্রী তথা দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা।
মালিওয়ালের অভিযোগের নেপথ্যে বিজেপির হাত রয়েছে কি না, সে প্রশ্নও তোলা হয়। সেই ঘটনার জল গড়ায় অনেক দূর পর্যন্ত। এর পর থেকেই স্বাতীর সঙ্গে দূরত্ব আরও বাড়তে থাকে আপ নেতৃত্বের।