গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International এস্তোনিয়ায় জেলের সেল ভাড়া চায় সুইডেন

    এস্তোনিয়ায় জেলের সেল ভাড়া চায় সুইডেন

    0
    97
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    সুইডেন তাদের কারাগারে স্থান না পাওয়া ৬০০ কয়েদিকে বিদেশে সাজা ভোগের জন্য পাঠানো হবে।দু’ দেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী,সুইডেন এস্তোনিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত তার্তু কারাগারে ৪০০টি সেল ভাড়া নিতে পারবে,যেখানে মোট ৬০০ কয়েদিকে রাখার ব্যবস্থা রয়েছে। সুইডিশ বিচারমন্ত্রী গুনার স্ট্রমার জানিয়েছেন, এস্তোনিয়া তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ অংশীদার এবং বন্দিদের বিষয়ে দুই দেশেরই আন্তর্জাতিক প্রতিশ্রুতি রয়েছে।

    তিনি জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নের জন্য সুইডেনের আইন সংশোধন করতে হবে এবং পার্লামেন্টে তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন প্রয়োজন হবে। তবে সুইডেনের পার্লামেন্ট এই চুক্তি অনুমোদন দেবে কি না, তা এখনো অনিশ্চিত।বিরোধী কয়েকটি রাজনৈতিক দল ও কারা কর্তাদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়নগুলো ইতিমধ্যে এই পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছে বা সরাসরি বিরোধিতা করেছে।এদিকে,ইউরোপের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে অনুরূপ ব্যবস্থা পরীক্ষা করে দেখেছে, যার মধ্যে রয়েছে নরওয়ে ও বেলজিয়াম, যারা অতীতে নেদারল্যান্ডসে কারাগারের সেল ভাড়া নিয়েছিল।

    অন্যদিকে ডেনমার্ক বর্তমানে কোসোভোতে কয়েদি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।অন্যদিকে,সুইডেনে সাম্প্রতিক বছরগুলোতে সহিংস অপরাধ বেড়েছে, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী অপরাধ চক্রগুলোর মধ্যে দ্বন্দ্ব থেকে সৃষ্ট গোলাগুলি ও বোমা হামলার ঘটনা। সরকার জানিয়েছে, কেবল সেই কয়েদিদেরই এস্তোনিয়ায় পাঠানো হবে,যাদের বিস্তৃত চিকিৎসাসেবা প্রয়োজন নেই এবং যারা উচ্চ নিরাপত্তা ঝুঁকির আওতাভুক্ত নয়।