বঙ্গজয়ে মিষ্টি দইয়ে মিষ্টিমুখ : শাহ 

0
23
ছবি সৌজন্যে :ফেসবুক
বঙ্গজয়ে বঙ্গবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার – মিষ্টি দই দিয়ে মিষ্টিমুখ করানো। আমূল ডেয়ারি প্ল্যান্টের শিলান্যাস করে এমনই জানিয়েছেন অমিত শাহ। রাজ্যে বিজেপি সরকারের আমলে দ্বিতীয় দফায় আমুল বিপ্লব শুরু হল।
৭০০ কোটি টাকা ব্যয়ে সাঁকরাইলে যে আমুল প্ল্যান্টটি তৈরি হবে, সেখানে দুগ্ধজাত সমস্ত পণ্য মিলবে। এখান থেকেই গোটা দেশে দই সরবরাহ করা হবে। বেশি চাহিদা মিষ্টি দইয়ের। তাই উৎপাদনের ক্ষেত্রে মিষ্টি দইতে বাড়তি নজর থাকবে।
 বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আমুল কারখানার শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ আগরওয়াল।